1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদীর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে পিন্টু শোক প্রকাশ করেন।

জাকারিয়া পিন্টু এক শোক বার্তায় বলেন, উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ধরনের হৃদয়বিদারক ঘটনা যাতে আর কারো জীবনে না আসে, সে জন্য আমরা সৃষ্টিকর্তার নিকট দোয়া চাই।
পিন্টু বলেন ‘আল্লাহ আপনি সহায় হোন, আহত এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

প্রসংগত: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাধীন রয়েছে ১৭১ জন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!