1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে ঈশ্বরদীতে ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রমের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতি। বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বাজারের প্রধান ফটকের সামনে শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তারা নেসকো’র তত্ত্ববাবধানে ঈশ্বরদী উপজেলায় বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার জোর দাবি জানানো হয়। প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পথসভায় বক্তারা বলেন, আমরা কোনো ভাবেই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম মেনে নেব না। কারণ এতে কেউ উপকৃত হচ্ছেন না, বরং সাধারণ মানুষ শোষণ ও হয়রানি হচ্ছেন। গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত চার্জ, কমিশন ও সুদের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক এলাকায় প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের বিড়ম্বনা ও আর্থিক হয়রানি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। বিদ্যুৎ একটি সরকারি সেবা খাত। সেবা খাতে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আগেই গ্রাহকদের টাকা কর্তন করে নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক।

পথসভায় সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু। বক্তব্য দেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, বণিক সমিতি সহ-সভাপতি আনোয়ার হোসেন জনি, নির্বাহী সদস্য মো. সজিব প্রামাণিক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!