1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

জমকালো আয়োজনে রূপপুর এনপিপি’র গ্রীণসিটিতে ‘রুশ ডে’ উদযাপন

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনে রাশিয়ান শিল্পীদের নাচে ও গানে মনোমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো ‘রাশিয়ান প্রজাতন্ত্র দিবস’। রূপপুর পারমাণবিকের আবাসিক গ্রীণসিটিতে বৃহস্পতিবার (১২ জুন) রাতে পরিবেশিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রসাটম এর প্রকৌশল বিভাগ এটমস্ট্রয়এক্সপোর্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাশিয়ার পারমাণবিক শিল্পের উদ্যোগের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে রূপপুর পারমাণবিকে বিভিন্ন ক্যাটাগরিতে কর্মরত দক্ষ প্রকৌশলীদের ওই অনুষ্ঠানে পদক প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তি নির্ভর খেলা এবং ফেশ পেইন্টিং এবং মেহেদি উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাশিয়া থেকে আগত জনপ্রিয় সাংস্কৃতিক দল জমকালো নাচ-গানের মাধ্যমে উপস্থিত সকলকে মাতিয়ে তোলে। ডিজে নৃত্যের অনুষ্ঠানে শত শত রাশিয়ান নারী-পুরুষ অংশগ্রহন করে।

প্রসঙ্গত: রাশিয়ার আর্থিক ও কারিগরী সহায়তায় পাবনা জেলার ঈশ্বরদীরতে নির্মীত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-রূপপুর এনপিপি। প্রকল্পটির জেনারেল কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে এটমস্ত্রয়এক্সপোর্ট। রূপপুর এনপিপিতে প্রায় পাঁচ হাজার রুশ নাগরিক কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!