1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

গরু বোঝাই ট্রাকে ডাকাতি, ১৭টি গরু লুট

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতরা এ সময় ১৭টি গরু লুট করে নিয়ে গেছে। বুধবার (২৮ মে) ভোর ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট থেকে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গরু বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে একটি ট্রাকে ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ায় রওনা হয় জিয়া হোসেন নামে এক ব্যাপারী। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করার পর ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল আরেকটি ট্রাক ও পিকআপ নিয়ে গরু বোঝাই ট্রাকটির গতিরোধ করে কাঁচা রাস্তায় নামিয়ে দেয়। পরে ডাকাতদলের একটি গ্রুপ অস্ত্রের মুখে গরুর ব্যাপারী জিয়া হোসেন ও ট্রাক চালক নাহিদকে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়।

আরেক গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়। ডাকাতরা গরুর মালিক জিয়া ও পিকআপ চালক নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়। সকালের দিকে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ৯৯৯ ফোন দিলে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

সবশেষ গরুর মালিক ভিকটিম জিয়া ও চালক নাহিদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযানে নামে পুলিশ। অভিযানের এক পর্যায়ে কুষ্টিয়া এলাকা থেকে গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। তবে এ বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লুট হওয়ার গরু উদ্ধারের খবর পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, জরুরি সেবা নাম্বার ট্রিপল নাইন থেকে সংবাদ পাওয়ার পর সকালেই ভুক্তভোগী গরুর মালিক ও ট্রাক চালককে উদ্ধার করা হয়। পুলিশি অভিযানে বিকেলের দিকে কুষ্টিয়া থেকে খালি অবস্থায় ওই ট্রাকটি উদ্ধার হয়েছে। অভিযান অব্যাহত আছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!