1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ১৫শ’ কৃষক-কৃষাণী পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ১৫শ’ কৃষক-কৃষাণী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। শনিবার (১৭ মে) উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর জোয়ার্দার মৎস্য খামারে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে ও জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক হেলথ বিভাগ এবং পজেটিভ প্লাস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে কৃষক-কৃষাণীদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান, রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক হাবিবুর রহমান হাবিব, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের স্বাস্থ্য অনুষদের ডিন ড. মনোয়ারুল ইসলাম, পজেটিভ প্লাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডাঃ হোসাইন মো. আল আমিন। সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। পরে বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিরা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় কৃষকদের ২৬ দফা দাবি সম্বলিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কৃষক শাহজাহান আলী বাদশা ওরফে পেঁপে বাদশা। কৃষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব ওরফে লিচু কিতাব সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন স্বর্ণপদক প্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ, দেশসেরা পাঠচাষি এনামুল ইসলাম, মৎস্য চাষি আবু তালেব জোয়ার্দার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!