1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার, চুরির মূলহোতা গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ব্যাটারী চালিত চোরাই আটো বোরাক গাড়ী উদ্ধার এবং চোরাই সিন্ডিকেটের মূলহোতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ এর নের্তৃত্বে সোমবার (৭ এপ্রিল) পুলিশের ধারাবাহিক অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুজানগর থানার নাজিরগঞ্জ হতে আটো বোরাক গাড়ি চোর চক্রের মূলহোতা রুবেল হোসেন (২৮) গ্রেফতার করা হয়েছে। রুবেল কুষ্টিায়া জেলার কুমারখালি থানার মহন্দ্রেপুর গ্রামের আজিজুল সরদারের পুত্র।

ঈশ্বরদী থানা সূত্র জানায়, গত ৫ এপ্রিল মশুড়িয়া পাড়ার আটো বোরাক গাড়ি চালক রতন ইসলাম দুপুরের দিকে ভেলুপাড়া ব্রিজের পশ্চিম পাশে যাত্রী নামিয়ে চায়ের দোকানে চা পান করতে যায়। চা পান শেষে এসে দেখে গাড়ীটি নেই। এঘটনায় থানায় চুরির মামলা দায়ের হয়। পাবনার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ঈশ্বরদী থানার ওসির নের্তৃত্বে চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুজানগরের নাজিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। এসময় পাঁচটি ব্যাটারি সংযুক্ত থ্রি হুইলার বøু রংয়ের চোরাই অটো বোরাক গাড়িটি উদ্ধার হয়।

ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, গ্রেফতারকৃত রুবেল পাবনা, ঈশ্বরদী , কুষ্টিযা ও রাজবাড়ী অঞ্চলের ব্যাটারী চালিত অটো বোরাক গাড়ি চোর চক্রের মূল হোতা। অটো চুরির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!