1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীর আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

ষ্টায় রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদীর রূপপুরে আলোচিত মানিক হত্যা মামলার প্রধান আসামী হাতকাটা টুনটুনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রায়েছে মানিক হত্যা মামলার প্রধান আসামি তানজির আহমেদ তুহিন এর পুত্র সৌরভ হোসেন ওরফে হাতকাটা টুনটুনি (৩৬), তার আপন ভাই এজাহার নামীয় আসামি মেহেদী হাসান শাওন (২৬) এবং দিয়ার বাঘইলের মোঃ. ফজলুর পুত্র সুইট (২৫)।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদের নের্তৃত্বে থানা ও রূপপুর পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত চৌকস টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সোমবার (২৪ মার্চ) সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা হতে এদের গ্রেফতার করা হয়।

ওসি শহীদুল ইসলাম শহীদ জানান, গত বছরের ১৮ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে দিয়ার বাঘইল রূপপুর পাকার মোড়ের জনৈক ইউনুস আলীর ছেলে ওয়ালিফ হোসেন মানিক নিজ বাড়ি হতে পাবনা যাওয়ার উদ্দেশ্যে বের হয়। সে রূপপুর মোড়ে মক্কা হোটেলের পেছনে পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে সৌরভ হোসেন টুনটুনিসহ তার সহযোগীরা মানিককে ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে।

মানিকের পিতা ইউনুস আলী এঘটনায় বাদী হয়ে সৌরভ হোসেন টুনটুনিসহ ১২ জনকে এজানামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২৬, তারিখ-১৯/১১/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এরপর হতে আসামি টুনটুনিসহ প্রধান কয়েকজন পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিদের দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইতোপূর্বে এই হত্যা মামলার ৫ জন আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!