1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

কারামুক্ত হলেন ঈশ্বরদীর বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
Oplus_131072
শেখ হাসিনার ট্রেনে হামলার ফরমায়েসী রায়ে ফাঁসির দন্ডাদেশ থেকে খালাস প্রাপ্ত হয়ে কারামুক্ত হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা ও ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবু্ুবুর রহমান পলাশ।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করে ঈশ্বরদীর পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে। এসময় মাহাবুবুর রহমান পলাশের পরিবার এবং উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
কারামুক্ত হয়ে মাহবুবুর রহমান পলাশ দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁরই নির্দেশনায় ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জামিল আক্তার এলাহীসহ আইনজীবী প্যানেল এই মামলায় অক্লান্ত পরিশ্রম করেছেন। এজন্য তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। ঈশ্বরদী বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমি কারাগার হতে মুক্ত হলাম ।
দলের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পলাশ আরো বলেন, সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান প্রথম থেকেই এই মামলার দায়িত্ব নিয়ে দেখভাল করেছেন। তাই সকলের উচিত তাঁর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা।
প্রসংগত: গত ৫ ফেব্রুয়ারী ঈশ্বরদী রেলস্টেশনে সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডাদেশ পাওয়া বিএনপি’র ৯ জনসহ ৪৭ জনকে খালাসের আদেশ দেন হাইকোর্ট। এই আদেশের প্রেক্ষিতে সোমবার ৩ জন পাবনা কারাগার হতে মুক্ত হন। মঙ্গলবার ৫ নেতা রাজশাহী ও পাবনা কারাগার হতে মুক্ত হয়েছেন।  আজ বুধবার মাহবুবুর রহমান পলাশ ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার হতে মুক্ত হলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!