1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে যুবলীগের ২ নেতা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করার পর দুপুরের দিকে পাবনা আদালতে পাঠানো হয়েছে বলে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল জানান, ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে ১০(৮)২৪ নম্বর মামলায় পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম (৪৫) গ্রেফতার হয়েছে। সে চররূপপুর গ্রামের আব্দুল করিম এর ছেলে। অপরদিকে ১২(৮) ২৪ নম্বর মামলার আসামি হিসেবে উপজেলার সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এস এম মনোয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!