1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সকল দল-ধর্ম মিলে সুন্দর বাংলাদেশ গড়তে হবে : জামায়াতে ইসলামীর আমির

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
Oplus_131072
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সকল দল-ধর্ম মিলে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। কারণ দেশটি আমাদের সবার। যাতে দল-ধর্মের উর্ধ্বে উঠে মানুষ শান্তিতে ও সম্মানের সঙ্গে বসাবস করতে পারে। মানুষ যেন দু’বেলা শান্তির সঙ্গে খেতে পারে, রাতে ঘুমাতে পারে। আমাদের সন্তানরা যেন একটি নিরাপদ দেশ, সমাজ পায়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮ টায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে পাবনা ঈশ্বরদীর মুলাডুলিতে সংক্ষিপ্ত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় তিনি আরো বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ সবাই মিলে গঠন করতে পারব। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজ করবে। ব্যবসায়ীর কাছে চাঁদাবাজ এসে কোনো চাপ সৃষ্টি করবে না।
  ডা: শফিকুর রহমান বলেন, রাস্তা-ঘাটে কেউ ভিক্ষুকের মতো চাঁদা উঠাবে না। খাল-বিল, নদী- নালা দখল করবে না। আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। আমরা এমনি একটি মানবিক বাংলাদেশ চাই। এরকম মানবিক বাংলাদেশের জন্য আমরা সবার কাছে দোয়া, ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা কামনা করি। এমন একটি বাংলাদেশ কোনো একটি দলও একা পারবে না। কোনো মতের মানুষও একা পারবে না।
তিনি বলেন, আমাদের সন্তানরা দেশ-বিদেশ থাকে সবাই যেন সম্মানের সঙ্গে থাকতে পারে এমন দেশ গড়ার তৌফিক আল্লাহ যেন দান করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, পাকশী ইউনিয়ন আমির ডা. ইমনুল কায়সার রাজ প্রমুখ।
এর আগে জামায়াত আমির সডক পথে চুয়াডাঙ্গা থেকে লালন শাহ সেতু পার হয়ে ঈশ্বরদীর পাকশী আসেন। তিনি লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজা মসজিদে মাগরিবের নামাজ আদায় এবং ইমামতি করেন। এরপর তিনি উপস্থিত নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!