1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে পুলিশের হাতে মহিলা শ্রমিক লীগের নেত্রী ও ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ দেখে দৌঁড়ে পালানোর সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার নামীয় আসামী নাসিমা বেগমকে তাড়া দিয়ে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে রাজু আহম্মেদ নামে আরেক ছাত্রলীগ নেতাও পুলিশের হাতে আটক হয়েছে।

ঈশ্বরদী পৌরসভার মধ্য অরোনকোলা এলাকার নিজ বাড়ির সামনে থেকে দুপুরে নাসিমা বেগম ও বিকেল ৫ টার দিকে বাঘইল এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসিমা বেগম ওই এলাকার আব্দুস সালামের স্ত্রী ও উপজেলা মহিলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছিলেন। রাজু আহম্মেদ উমিরপুর এলাকার গোলাম রসুলের ছেলে ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, ৫ আগষ্টের পর থেকেই তারা পলাতক ছিলেন। বোরকা পরিধান করে ব্যক্তিগত কাজে নাসিমা বেগম বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ দেখে নাসিমা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া দিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসিমা বেগমের বিরুদ্ধে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রকাশ্যে লাঠি হাতে নিয়ে হামলার অভিযোগ রয়েছে। লাঠি হাতে ছাত্র জনতার সঙ্গে মারমুখী আচরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, গত ১০ বছর আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করেছে এই নাসিমা বেগম। কেউ কিছু বলতে গেলে তাকে দলের প্রভাব দেখিয়ে নানা হুমকি-ধামকি দিত।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত দু’জন আসামীকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!