1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ৩১দফা বাস্তবায়ন ও কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ কারাবন্দিদের মুক্তির দাবীতে স্বেচ্ছাসেবকদলের সমাবেশ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত ৩১ দফা দাবী বাস্তবায়ন ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ৯ কারাবন্দির মুক্তির দাবীতে ঈশ্বরদী পৌরসভার ওয়ার্ডগুলোতে ধারাবাহিকভাবে লিফলেট বিতরণ, কমর্ী সমাবেশ কর্মসুচি করছে উপজেলা স্বেচ্ছাসেবকদল।

রোববার(১ ডিসেম্বর) বিকেলে পৌর ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে উপজেলার অরণকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এরআগে সাম্য, মানবিক ও ন্যায় ভিত্তিক আগামীর রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে লিফলেট বিতরণ, কর্মী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. মেহেদী হাসান। সভাপতিত্ব করেন পৌর বিএনপির নেতা বিষ্টু সরকার। সঞ্চালনা করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মৃধা।

বিশেষ অতিথি ছিলেন পৌরবিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আবু সাঈদ লিটন, রবিউল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম মামুনুর রশিদ নান্টু,  পৌর যুব দলের যুগ্ন আহবায়ক কাউন্সিলর আবু জাহিদ উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার।

সমাবেশে পৌর ৬ নং ওয়ার্ডের যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মামুন হোসেন, কলেজ ছাত্রদল  মাহমুদুর রহমান শাওন, পৌর ছাত্রদল নাজমুল হাসান নিশাদ, উপজেলা ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান বিটুসহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!