1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর এনপিপি’র রিজেক্টেড ইউরেনিয়াম ফেরত গেল রাশিয়ায়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) একটি রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে কড়া নিরাপত্তায় রূপপুর প্রকল্প এলাকা থেকে ঢাকায় পাঠানো হয়। শনিবার (২ নভেম্বর) সকালে বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিক ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে।   রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের উপস্থিতিতে রিপ্লেসমেন্ট স্টিক গ্রহন এবং রিজেক্টেড স্টিক ফেরত পাঠানো হয়।

ড. জাহেদুল হাসান জানান, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌছে। প্রথম ইউনিটের স্টার্টআপ এখন চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ বার মাস। নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক হ্যান্ডেলিং এবং কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এটি ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে। শুক্রবার রাতেই রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য ঢাকার উদ্দেশ্যে সড়কপথে পাঠানো হয়। শনিবার সকালেই এই রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রসংগত: প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি  ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!