1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে রসাটমের টেকনিক্যাল একাডেমীতে বিশেষ প্রশিক্ষণ

ভিশন অনলাইস ডেস্ক:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

রাশিয়ার সেন্ট পীটার্সবার্গে অবস্থিত রসাটম টেকনিক্যাল একাডেমীর একটি শাখায় সম্প্রতি ১৩টি দেশের ২১ জন বিশেষজ্ঞদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণের বিষয় ছিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (এনপিপি) এবং ক্ষুদ্র মডিউলার রিয়্যাক্টর (এসএমআর) এর ডিজাইন নিরাপত্তা এবং নিরাপত্তা মূল্যায়ন। রসাটমের মিডিয়া উইং থেকে প্রেরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ প্রশিক্ষণের খবর জানানো হয়েছে।

শীর্ষস্থানীয় রুশ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞবৃন্দ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিজাইনের ক্ষেত্রে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এর নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিষয় ও সুপারিশ সমূহ নিয়ে বিশদ আলোচনা করেন। ব্যবহারিক সেশনে অংশগ্রহণকারীরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা মূল্যায়ন সম্পর্কে বিশদ অভিজ্ঞতা অর্জন করেন এবং স্বাভাবিক কার্যক্রম চলাকালে ও জরুরী অবস্থায় কোনও ইক্যুইপমেন্টের ব্যার্থতা চিহ্নিতকরণে বিশদ জ্ঞান লাভ করেন।

অংশগ্রহণকারীদের জন্য অনলাইন টেকনিক্যাল ট্যুরের আয়োজন করা হয়। এর মাধ্যমে তারা বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘একাডেমিক লামানোসভ’ এর প্রতিটি অংশ ও কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং পারমাণবিক শিল্পে সর্বশেষ উদ্ভাবনগুলো সম্পর্কে অবহিত হন।

আইএইএ’র পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কর্মকর্তা মিখাইল ল্যানকিন এই প্রশিক্ষণ সম্পর্কে বলেন, “প্রশিক্ষণ কোর্সে এসএমআর প্রযুক্তির অন্তর্ভূক্তির মাধ্যমে পারমাণবিক শিল্পের ক্রমবিকাশ সম্পর্কে অবহিত করার উদ্যোগ নেয়া হয়েছে। আইএইএ এবং রসাটম টেকনিক্যাল একাডেমীর যৌথ উদ্যোগের মধ্য দিয়ে নিউকিয়ার এনার্জীর ক্ষেত্রে উন্নত প্রযুক্তি এবং উত্তম চর্চাগুলো সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। দুই সংস্থার মধ্যে পারষ্পরিক সহযোগিতার ফলে পারমাণবিক অবকাঠামো বাস্তবায়ন করছে এমন দেশগুলোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জামের নির্বাচন এবং ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!