1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

জামিন পেয়ে বাড়ি ফিরেই ঈশ্বরদীতে খুন হলেন যুবলীগকর্মী

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

জামিন পেয়ে রাতে বাড়ি ফিরে সকালে ঈশ্বরদীতে খুন হয়েছে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মী। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে পাকশীর রূপপুর এলাকায় তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মানিক রূপপুর গ্রামের ইউনুস আলীর ছেলে ও স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে রূপপুর মোড়ের দিকে আসার পথে পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্তরা মানিককে ধাওয়া করে। প্রাণভয়ে মানিক দৌড়ে রূপপুর মোড় সংলগ্ন ইউসুফ পাটোয়ারির বাড়ির পেছনের পুকুরের দিকে গেলে দুর্বৃত্তরা প্রথমে গুলি ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পাকশী ইউনিয়ন যুবলীগকর্মী সৌরভ হাসান টুনটুনির বাঁ হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা ও ২০২৩ সালের ১৭ জুন লক্ষীকুন্ডা এমপির মোড়ে টুনটুনির ছোট ভাই তানভির হাসান মনা হত্যা মামলায় প্রধান আসামি ছিলেন মানিক। হাত কাটার মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মানিক ৭-৮ দিন আগে জামিনে ছাড়া পেয়ে রবিবার (১৭ নভেম্বর) রাতে নিজ বাড়ি রূপপুরে আসেন। সোমবার সকালে তাকে গুলি করে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত মানিকের ভাই সোহাগ হোসেন জানান, সকাল ৯টার দিকে বাড়ির সামনে থেকে দুর্বৃত্তরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাড়া করে। পরে গুলি ও কুপিয়ে হত্যা করে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। হত্যাকান্ডের আলমত সংগ্রহ ও আসামিদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, পূর্বশত্রুতার জের ধরেই ওয়ালিফ হোসেন মানিককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!