1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথসভা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পড়া হয়েছে

সাম্য ও মানবিক সমাজ বির্নিমাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) রাতে ঈশ্বরদী শহরের রেলগেট বাস টার্মিনালে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে লিফলেট বিতরণ, কর্মীসভা ও পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সফর টিমের নেতারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান নির্দেশিত সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালনে সচেষ্ট হওয়ার আহবান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী) ও পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাসুদুল হক ও পাবনা জেলার সদস্য সচিব মনির আহমেদ সভায় বক্তব্য দেন।

পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুজ্জামান জিতু, সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান সোনামণি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শাকিল সরদার, সহ-সভাপতি রফিকুল আলম তুহিন, যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম রিপন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!