1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদের মৃত্যু হয়। সে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার সেকেন্দার হোসেন কালু প্রমাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সাজিদ হোসেনের বাবা সেকেন্দার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সাজিদ জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এতে জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষা করা হয়। এতে সাজিদ ডেঙ্গুতে আক্রান্ত বিষয়টি নিশ্চিত হয়। দ্রুত তার প্লাটিলেট কমতে থাকলে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা: মালেকুল আফতাব ভূইয়া বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!