1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

জমকালো আয়োজনে ঈশ্বরদীতে নাইট ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে
জমকালো আয়োজনে ‘মরহুম শামসুর রহমান শরীফ স্মৃতি নাইট ক্রিকেট টূর্ণামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলুন’ এই স্লোগানে  শনিবার (২ মার্চ)  রাতে পোস্টঅফিস  মোড়ে যুবলীগ চত্বরে এই খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র লীগ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা এই ক্রিকেট টূর্ণামেন্টের আয়োজন করে। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ।  আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী,  সহকারী কমিশনার (ভূমি)  টি এম রাহসিন কবীর ও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু,  সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু,  উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান,  পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা,  জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, জেলা পরিষদের সদস্য তৌফিকুজ্জামান রতন, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!