আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফকেবিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন যুবলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি গালিবুর রহমান শরীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু এবং সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।
সভাপতিত্ব করেন সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকার। সঞ্চালনা বরেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজেদুল করিম সাধু।
জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মাহজেবিন শিরিন প্রিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদারসহ ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।