1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঈশ্বরদীতে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে অগ্নিসংযোগ-সিএনজি-অটোরিকশা ভাঙচুরে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদীর আওয়ামী লীগ। বুধবার ( ১ নভেম্বর ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ  অনুষ্ঠিত হয় ।

 

প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান ফটকের সামনে এসে শান্তি সমাবেশ অনুষ্ঠিত করে।  সমাবেশে আবুল কালাম আজাদ মিন্টু বিএনপি’র অবরোধে জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এবং ব্যবসায়ীদের সাহস যুগিয়ে বলেন,আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথে আছে। আমরা জীবন দিয়ে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করবো। মিন্টু আরও বলেন, শান্তিপূর্ণভাবে  আমরা শান্তি সমাবেশ করছি নৈরাজ্যের বিরুদ্ধে। আমরা জনগণকে নিয়ে তাদের (বিএনপি-জামায়াত) প্রতিহত করব। যাতে জনগণের জানমাল ও দেশের সম্পদ রক্ষা করা যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক  এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান এসময় বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!