1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদী জংশন স্টেশনে ট্রেনের নিচে উদ্ধারকৃত বোমা র‌্যাব কর্তৃক নিস্ক্রিয়

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

পশ্চিম রেলের পাকশী বিভাগের বৃহত্তম ঈশ্বরদী জংসন স্টেশনের ইয়ার্ডে বগির নিচে থেকে বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট। শুক্রবার (৩ নভেম্বর) সকাল দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেনের নেতৃত্বে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট বোমটি উদ্ধার ও নিস্ক্রিয় করে। এঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।

এসময় পাকশী রেলওয়ের জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র‌্যাব-১২ পাবনা কোম্পানী কমান্ডার গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ, সহকারি কমিশনার (ভূমি) টি এ রাহসিন কবীরসহ পুলিশ, র‌্যাব ও রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বলেন, পাকশী রেলওয়ে পুলিশ সুপার বিষয়টি জানানোর পর র‌্যাবের উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সাথে সমন্বয় করে কাজ করার জন্য দিক নিদের্শনা প্রদান করেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি সংগ্রহ করে নিস্ক্রিয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার জন্য দূস্কৃতিকারীরা এটি করতে পারে।

ইউএনও সুবির কুমার দাস জানান, জনমনে আতংক সৃষ্টির জন্য কেউ বোমাটি রেখে গেছে। রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীর পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর তিন সদস্যের ডিউটি ক্লোজড করা হয়েছে। এরা হলেন, হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন এবং গোয়েন্দা শাখার সিপাহী শরিফুল ইসলাম। আপাতত: এদের ডিউটি দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, তদন্ত করে দেখা হবে তারা দায়িত্বে অবহেলা করেছেন কিনা।

শুক্রবার (৩ নভেম্বর) ভোরে ঈশ্বরদী জংশনের ১নং প্লাটফর্মের পশ্চিমে ২ নং রেল লাইনের ওপর আন্তঃনগর ট্রেনের নতুন অতিরিক্ত রিজার্ভ কোচের নীচে লাল রং এর টেপে জড়ানো বোমাটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা। রাতে কে বা কারা একটি কৌটার মতো বোমাটি রেললাইনে ফেলে যায় বা ছুঁড়ে মারলেও বিস্ফোরিত হয় না। রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বোমাটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!