1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

হরতাল-অবরোধে কৃষি পণ্য নির্বিঘ্নে চলাচলের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

হরতাল-অবরোধে কৃষিপণ্য নির্বিঘ্নে চলাচলের দাবি জানিয়েছেন কৃষক নেতারা। মঙ্গলবার (৩১ অক্টোবর)  ঈশ্বরদী প্রেসক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হরতাল-অবরোধ প্রত্যাহার করে কৃষি পণ্য নির্বিঘ্নে বাজারজাতকরণের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ বলেন, কৃষি নির্ভর বাংলাদেশে হরতাল-অবরোধ করে কৃষি পণ্য তথা কৃষককে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ২০১৪ সালে টানা হরতাল-অবরোধ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষিখাত। পরে করোনাকালীন সময়ে মূখ থুবড়ে পরে দেশের কৃষিখাত। বর্তমান সরকারের নানামূখি পদক্ষেপে কৃষিখাতকে ভগ্নদশা থেকে উত্তরণের জন্য কৃষকরা কঠোর পরিশ্রম করছে। কৃষকদের ব্যাংক থেকে কোন ঋণ দেওয়া হয় না জানিয়ে তিনি বলেন, এনজিও এর সুদসহ ঋণের কিস্তি দিতে আজ কৃষক সমাজ হিমসীম খাচ্ছে।  ঠিক সেসময়ে হরতাল আর অবরোধের মতো কঠোর কর্মসূচি গ্রহন করেছে বিরোধী রাজনৈতিক জোট। এতে মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের কৃষক সমাজ।

শুধুমাত্র ঈশ্বরদীতেই প্রতিদিন ১০ কোটি টাকার লেনদেন হয় জানিয়ে তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে কৃষক ও কৃষি পণ্যকে জিম্মি করে রাজনৈতিক নেতারা ক্ষমতায় যায়, তারা লাভবান হয়। আর ক্ষতিগ্রস্থ হয় কৃষক। হরতাল অবরোধে কৃষি পণ্য নির্বিঘ্নে চলাচল করতে দেওয়া না হলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবে দেশের কোটি কোটি কৃষক। যার প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।

কৃষক উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক আবুল হাসেমের সঞ্চালনায় জাতীয় পদকপ্রাপ্ত কৃষক জাহিদুর রহমান জাহিদ, জাতীয় পদকপ্রাপ্ত হাবিবুর রহমান হাবিব, পদকপ্রাপ্ত বেলী বেগম, রেজাউল করিম রেজা, শাহিনুজ্জামান, খোরশেদ আলমসহ শত শত কৃষক এসময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!