1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ডাক্তার না থাকায় ঈশ্বরদী হাসপাতালে প্রসূতির মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৫ বার পড়া হয়েছে
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অনুপস্থিতিতে প্রসবকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিজের গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নিভে গেছে প্রসূতি মায়ের প্রাণ।  মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)  সকালে দিপা খাতুন (২০) নামে এ প্রসূতির মৃত্যু হয়েছে।
নিহত  প্রসূতি উপজেলার সাহাপুর ইউনিয়নের চর সাহাপুর গ্রামের সজিব হোসেনের স্ত্রী ও একই উপজেলার জয়নগর গ্রামের রেজাউল করিম টিপুর মেয়ে।
নিহতের স্বামী জানান, মঙ্গলবার ভোরে প্রসব বেদনা নিয়ে দিপাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকাল সাতটার দিকে একটা ছেলে সন্তান জন্ম দেন দিপা। এর কিছুক্ষণ পরই মৃত্যু হয় দিপার। মৃতের পরিবারের অভিযোগ , নার্সদের হাতে ডেলিভারির পরই মারা যান ওই প্রসূতি। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো।
তবে, দীপার মৃত্যুর কারণ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বরত চিকিৎসকরা মৃত্যুর কারণ প্রসংগে ভিন্ন ভিন্ন  কথ বলেছেন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ দিব্বা ভারতী বলেন, দীপার ডেলিভারের সময় আমি দায়িত্বরত ছিলাম। দিপার শরীরে রক্তের পরিমাণ অনেক কম ছিল। রক্ত পরীক্ষার রিপোর্টে দেখেছি। রক্তশূন্যতার কারণে তার মৃত্যু হয়েছে।
 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান জানান, ডেলিভারির সময় দীপার রিপোর্টে কোনরকম সমস্যা পাওয়া যায়নি। সন্তান প্রসবের পর হার্ট অ্যাটাকে সে মারা গেছে।
 স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম ডেলিভারির সময় চিকিৎসক না থাকা প্রসঙ্গে বলেন, প্রতিদিন হাসপাতালে ৪-৫টি নরমাল ডেলিভারি হয়। এসব ডেলিভারি মিডওয়াইফরা (স্পেশাল নার্স) করে থাকেন। তারা এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এ সময় চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!