1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সিএনজি’র সীটের ভেতর থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈম্বরদীস্থ পাবনা ‘খ’ সার্কেলের বিশেষ অভিযানে সিএনজি’র সীটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ২৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) রাতে মাদকের ‘খ’ সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেডিং পার্টি গঠন করে আতাইকুলা ধর্মগ্রাম গ্র্রামস্থ বহুমুখী সমবায় সমিতি লিঃ সামনে ঢাকা-পাবনা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে দশটার দিকে পাবনাগামী সিএনজি তল্লাশি করে সীটের ভেতরে বিশেষ কায়দায় রাখা ২৬ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসময় গাঁজা বহনকারী আতাইকুলার ধোপাঘাটা গ্রামের সাত্তার শেখের পুত্র মোহাম্মদ মাজেদ শেখ (৪২) এবং পাবনা সদরের জালালপুর এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র এনামুল হক বাবুল (৪০)কে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!