1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সরকার আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, স্বীকৃতি ও দাবির প্রতি শ্রদ্ধাশীল: এমপি নূরুজ্জামান বিশ্বাস

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

পাবনা-৪ আসনের এমপি নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, বাংলাদেশ সরকার আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, স্বীকৃতি ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। সাংবিধানিকভাবে বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট আদিবাসী জনগোষ্ঠী নেই। বাংলাদেশের ভূমিজ সন্তান বা আদি বাসিন্দা হলো এখানকার মূল জনগোষ্ঠী, যারা নানা পরিচয়ের পরিক্রমায় বাঙালি বলে পরিচিতি লাভ করেছে। বুধবার ( ৯ আগষ্ট) জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে ঈশ্বরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দটি ব্যবহার করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকা এবং তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও চর্চাকে অব্যাহত রাখতে জাতিসংঘ এই দিবস পালন করে থাকে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিএসআরআই এর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান উপদেষ্টা লুৎফর রহমান পাঞ্জাব। প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা, বিএসআরআই এর পরিচালক ড. ইসমত আরা, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ মালিথা, উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তি। সঞ্চালনা করেন সমন্বয়কারী দলোয়ার হোসেন ডিলু।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!