1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ভেন্টিলেশন স্ট্যাক স্থাপন

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর বিল্ডিং এর ডিজাইন পজিশনে স্থাপিন করা হয়েছে ভেন্টিলেশন স্ট্যাক। ভেন্টিলেশন স্ট্যাকের মূল কাজ হলো, রিয়্যাক্টর কমপার্টমেন্ট থেকে অতিরিক্ত তাপ ও আদ্রতা অপসারণ। রূপপুর এনপিপি নির্মাণকারী রাশিয়ার রসাটম মঙ্গলবার বিকেলে প্রেরীত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি দেইরি জানান, অত্যন্ত জটিল এই কাজটি করতে সময় লেগেছে আট ঘন্টা এবং ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্রেন। ভেন্টিলেশন স্ট্যাকের দৈর্ঘ্য ৬৭ মিটার এবং ওজন ১০০টন।

আলেক্সি দেইরি আরও জানান, “ভেন্টিলেশন স্ট্যাকটি স্থাপনের পরে রিয়্যাক্টর বিল্ডিং এর এলিভেশন দাঁড়িয়েছে +৯৯.৫০০। লাইটিং রড এরেস্টারকে বিবেচনায় নিলে এর এলিভেশন হবে +১০১.০০০। ১৭৫ মিটার উচ্চতা বিশিষ্ট কুলিং টাওয়ারের পর এটিই প্রকল্পের সর্বোচ্চ স্থাপনা”। ইউনিট-১ এ বর্তমানে বড় মাপের বেশ কিছু ইকুইপমেন্টের স্থাপনার কাজ চলছে। চলতি আগস্ট মাসে রিয়্যাক্টর বিল্ডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা- স্বয়ংক্রিয় তাপ অপসারণ ব্যবস্থার বিভিন্ন এলিমেন্ট স্থাপন করা হবে।

প্রসংগত: রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটির দু’টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে ২,৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে থার্ড প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর। যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়া থেকে প্রথম ইউনিটের জন্য ফ্রেশ পারমাণবিক জ্বালানী বাংলাদেশে এসে পৌছুবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!