1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ট্রেনের টিকিট চেকিংয়ে রেলওয়ের জিএম : জরিমানা গুনলেন ৬৫০ ট্রেনযাত্রী

ডেক্স রিপোর্ট:
  • প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ঢাকাগামী ছয়টি আন্তঃনগর ট্রেনের ৬৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার। এ সময় যাত্রীদের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৮৫৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের নেতৃত্ব পরিচালিত অভিযানের সময় পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা, গার্ড, টিটিই, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত টানা প্রায় ১৪ ঘণ্টা পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেন ও স্টেশনে বøক চেকিংয়ের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন জানান, সিল্ক সিটি এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস (আপ), রংপুর এক্সপ্রেস (ডাউন), পঞ্চগড় এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস (ডাউন) ট্রেনে অভিযান চালানো হয়। এসময় রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়াল ব্রিজ, নাটোর ও সান্তাহার স্টেশনে বøক চেকিং অভিযান পরিচালনা করা হয়।

পাকশীর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম বলেন, অভিযানে ৬৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ৯৯ হাজার ১৪৫ টাকা ও জরিমানা ৩৪ হাজার ১৫০ টাকাসহ মোট এক লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা আদায় করা হয়।

মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, সরকারি ছুটির দিন উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলোতে বেশ উপচে পড়া ভিড় থাকে। এ সুযোগে অনেকেই বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!