1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

জাতীয় শোক দিবসে ঈশ্বরদীতে দুঃস্থদের সাথে নিয়ে নেতারা দুপুরের খাবার খেলেন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

জাতীয় শোক দিবসে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের নেতারা দুঃস্থদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। নেতাদের পাশে পেয়ে এসময় উপস্থিত দুঃস্থরা সন্তোষ প্রকাশ করেন।  মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়। সকালে পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীা কার্যক্রম ছাড়াও দুপুরে অসহায় দুস্থদের সাথে খাবার গ্রহন ও বিতরণ, বাদআসর মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আ,ত,ম শহিদুজ্জামান  নাসিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আকরাম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মালিথা, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলি মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ, মহিলা সম্পাদক মাহ্জেবিন শিরিন পিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, মুরাদ আলী মালিথা, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মাহমুদ তন্ময়সহ দলীয়, অংগ ও সহযোগী সংগঠানের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজিজুর রহমান চঞ্চল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!