ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার ( ৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং গাছের চারা বিতরণ করা হয়। পরে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি. এম. রাহসিন কবির। প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লা আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সুধিজন এসময় উপস্থিত ছিলেন।