1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেট ও পকেট থেকে উদ্ধার হলো ২ হাজার ৫০ পিচ ইয়াবা

ডেক্স রিপোর্ট :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর পেট ও পকেট থেকে  ২ হাজার ৫০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী সালাউদ্দীন (৪০) কে আটক করা হয়। আটককৃত সালাউদ্দীন  কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালি গ্রামের  মৃত শফিকুর রহমানের পুত্র। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরের দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’  ঈশ্বরদীর সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিং এর আগে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চলছিল । ঢাকা হতে কুষ্টিয়াগামি এসবি পরিবহনের যাত্রিদের তল্লাশিকালে মাদক ব্যবসায়ী সালাউদ্দীনের প্যান্টের পকেটে পলিথিনের মোড়ানো ৬৫০ পিচ উদ্ধার হয়। পরে সালাউদ্দীনকে এক্সরে এবং আলট্রাসোগ্রাম করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আলট্রাসোগ্রাম করার পর তাঁর পেটে ক্যাপসুল শনাক্ত হয়। তাকে ওষুধ খাওয়ানোর পর পায়ুপথে ২৮টি ক্যাপসুল বের হয়ে আসে। এসব ক্যাপসুলের ভেতর থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
 আটককৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!