1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে নারী গ্রাহককে কু প্রস্তাবের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

সোনালী ব্যাংকের ম্যানেজার কর্তৃক শিরিন আক্তার নামে এক নারী গ্রাহককে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনাকে কেন্দ্র করে ব্যাংকে তুলকালাম কান্ড ঘটে। এঘটনা দ্রুত শহরে ছড়িয়ে পড়লে উত্তেজিত শত শত মানুষ ব্যাংকের সামনে উপস্থিত হয়ে ম্যানেজারের অপসারণ দাবি করে। পুলিশী হস্তক্ষেপে অপ্রীতিকর ঘটনা ও ব্যাংক ক্ষতির হাত হতে রক্ষা পায়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে সোনালী ব্যাংক ঈশ্বরদী শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন আক্তার উপজেলার পৌর শহরের শেরশাহ রোড পূর্ব টেংরী এলাকার রাজিব হাসানের স্ত্রী এবং বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

ভুক্তভোগী শিরিন জানান, পিতার কল্যাণ ফান্ডের ফরমে স্বাক্ষর করাতে দুই দিন যাবৎ ব্যাংকে ঘুরছিলেন তার মা। ব্যাংক কর্তৃপক্ষ নানা অজুহাতে ফরম স্বাক্ষর না করে তাদের হয়রানি করছিলো ম্যানেজার সাইদুল ইসলাম। গতকাল মঙ্গলবার মায়ের সাথে ফরম নিয়ে আবারও ব্যাংকে আসেন শিরিন। ফরম নিয়ে ম্যানেজার রুমে গেলে ফরমে স্বাক্ষর করার এক পর্যায়ে ম্যানেজার সাইদুল ইসলাম তাকে অশালিনভাবে অশ্লীল কথা বলে এবং কু-প্রস্তাব দেয়। ম্যানেজারের প্রস্তাবে রাজি না হলে ফরমে স্বাক্ষর করবেন না বলেও জানান ম্যানেজার। পরে কৌশলে ফরমে স্বাক্ষর না করিয়ে চলে যান শিরিন। বুধবার (১২ জুলাই) আবারও পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংকে আসেন শিরিন। ফরম নিয়ে ম্যানেজারের রুমে গেলে পুনরায় তাকে কু-প্রস্তাব দেয় সাইদুল। সেইসাথে বাসায় গিয়ে মোবাইলে ভিডিও কল দিতে বলেন ম্যানেজার। কু-প্রস্তাব ও অশালীন ভাষা সংযত করে কথা বলতে বললেও ম্যানেজার অসংযত আচরণ করেন। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে ব্যাংকে উপস্থিত গ্রাহক ও ব্যাংক কর্মচারীরা থামানোর চেষ্টা করেন। এসময় শিরিন ম্যানেজারকে চর-থাপ্পরও মারেন। এখবর দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাংকের সামনে শত শত জনতা উপস্থিত হয়ে ম্যানেজারের অপসারণ দাবি করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পরে শিরিন বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঈশ্বরদী অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাংকে সিসিটিভি ফুজেট দেখে ঘটনার সত্যতা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে, এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হন নি ব্যাংক ম্যানেজার সাইদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!