1. swapanittefaq@gmail.com : dailyvision24.net :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে জামায়াতের নবনির্বাচিত এমপি’র সংবাদ সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্বপ্নদ্বীপ রিসোর্টের ৫ম বর্ষপূর্তি উদযাপন গণতন্ত্র ফেরার নির্বাচনে বিএনপি’র ভূমিধস জয় পাবনা-৪ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বিজয়ী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.১১ শতাংশ ঈশ্বরদীতে ডিবির বিশেষ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গুলিসহ ৩ জন গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কিরগিজস্তানের নবায়নযোগ্য জ্বালানি খাতে রোসাটমের অ্যাডিটিভ প্রযুক্তি ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা

ভেজাল পণ্য উৎপাদনের দায়ে ঈশ্বরদীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সিলগালা

ষ্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩২৪ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে নকল ও ভেজাল পণ্য উৎপাদনের অপরাধে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর পাবনা জেলা শাখা। বুধবার (২৬ জুলাই) দুপুর ১২ টা হতে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরের শিমুলতলা বাজারে নকল সিমেন্ট কারখানা এবং সাঁকরেগাড়ি চরমিরকামারী বেস্ট ইন এগ্রো ফুডস এন্ড কমজুমার কারখানায় এ অভিযান পরিচালিত হয়। অধিদপ্তরের পাবনা জেলা শাখার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এসময় প্রতিষ্ঠান দুটি সিলগালা এবং এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

জয়নগরের শিমুলতলায় ধানের মিল চাতাল ভাড়া নিয়ে একটি কে অবৈধভাবে বালি, মাটি, সিমেন্ট ও কেমিক্যেল মিশিয়ে নকল সিমেন্ট তৈরীর অপরাধে কারখানাটি সিলগালা করা হয়। জানা যায়, কারখানা মালিক সাখওয়াত দীর্ঘ দিন ধরে এখানে দেশের সুনামধন্য প্রিমিয়াম সিমেন্টের সাথে অবৈধ সুপারসিম ওয়াল স্ট্রং, সুপার প্লাস্টার, রেডি মিক্সড প্লাস্টারসহ বিভিন্ন নাম দিয়ে ওইসব সিমেন্ট বাজারজাত করে আসছিলো।

অপরদিকে সাঁকরেগাড়ি এলাকায় বেস্ট এগ্রো ফুডস এন্ড কনজুমার কারখানায় অবৈধভাবে বেস্ট ইন সরিষার তেল, সুপার নাইট জাম্বো মশার কয়েল, ফোর টাইলস ক্লিনার, বেস্ট আটা, মাজনসহ বিভিন্ন ব্র্যান্ডের নকল অবৈধ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে কারখানা মালিক শামসুল বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধভাবে উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

সলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ইউনিয়ন পরিষদ থেকে কোন ট্রেড লাইসেন্স না নিয়ে কারখানা মালিক শাখাাওয়াত অবৈধভাবে ভেজাল সিমেন্ট প্রস্তুত ও বাজারজাত করে আসছিল। অপরদিকে বেস্ট ইন ফুডস অ্যান্ড কনজ্যুমার কারখানাটি পাঁচটি পণ্যের অনুমোদন নিয়ে ১০ টির বেশি পণ্য উৎপাদন করছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
error: Content is protected !!